ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কালিয়াকৈরে পিক-আপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পিক-আপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। বুধবার (১৯ মে) সকালে উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২জনের মৃতদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন, টাঙ্গাঈল জেলার মির্জাপুর থানার আলাল উদ্দিন ওরফে বেতু খাঁনের ছেলে শফিকুল (৩২)। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।


স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থেকে মোটরসাইকেল করে মির্জাপুরের উদ্দেশ্যে তিন যুবক রওনা দেয়। পরে উপজেলার সূত্রাপুর এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি পিক-আপ ভ্যান মোটরসাইকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা শফিক ও অজ্ঞাত আরও একজন ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলে থাকা অপর আরও এক জন যুবক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করেন।


গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, ওই সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হন। তবে শফিকের পরিচয় পাওয়া গেলেও নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑